ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কেরানীগঞ্জ বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

উপজেলা কেরানীগঞ্জ ,ঢাকা অদ্য ২৭শে মার্চ ২১ইং শনিবার দুপুর আনুমানিক ১৪.৩০ঘটিকায় স্থান-আলীপুর ব্রিজ সংলগ্ন রাস্তায় মেসার্স জননী মােটর এন্ড সার্ভিসিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডে অপুরনীয় ক্ষতী সাধিত হয়।এই ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদে জানাযায় যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মােঃ শুকুর আলী (৫০) হযরতপুর ইউনিয়ন, আলীপুর গ্রামের বাসিন্দা যুদিও পেশাগত একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি কিন্তু বিএনপি রাজনীতিতে তাহার গভীর সম্পৃত্বতার কারনে প্রতিপক্ষ আওয়ামী প্রভাবশালী মহল ষড়যন্ত্রকৃত এই বর্বরচীত অগ্নিকান্ড ঘটিয়েছে বলে এলাকাবাসি সন্দেহ প্রকাশ করছে। এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৪০/৪৫ লক্ষ টাকার মালামাল ক্ষতীসাধিত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবী করেন।কর্মচারী ও প্রত্যক্ষ দর্শীদের প্রথমিক অনুসন্ধানে জানাযায়-নতুন ৬টি হিরাে ইয়ামাহা ১৭৫সিসি ও ৪টি ১৫০সিসি টিভিএস-৫ এবং ৭টি বিভিন্ন ব্র্যান্ডের মােটর বাইক সার্ভিসিংএ ছিল উপরন্ত আরাে অনেক মূল্যবান বিভিন্ন ব্রান্ডের খুচরা মটোর যন্ত্রাংশ অগ্নিকান্ডে সম্পূর্ণ ধব্বংস-সাধিত হয়েছে।এই অগ্নিকান্ডের উৎপত্তির বিষয় দোকানের কর্মচারী মামুন ও নয়ন জানাযায় অগ্নিকান্ড ঘটার আনুমানিক ১৫মিনিট পূর্বে তাহারা রাস্তার ওপারে একটি রেস্তরায় লাঞ্চকরার সময় লােকজনের চিৎকার ও দোকানের ভিতর থেকে আগুনের ফুলকি দেখতে পায় এবং এলাকাবাসি জড়ােহয়ে অগ্নি নির্বাপনের চেষ্টায় ব্যাস্ত হয়ে পরে। এই অগ্নিকান্ডের বিষয় প্রতিবেশী লােকজনকে জিজ্ঞাসাবাদে সুষ্পষ্ট কোন কারন তাৎখনিক বর্ননা করতে পারে নাই তবে কর্মচারিরা অগ্নিকান্ডের উৎপত্তি ঘটনাটি দোকারে পিছন থেকে সংঘঠিত হয়েছে বলে নিশ্চিত ভাবে ধারনা ও দাবী করেন।এই অগ্নিকান্ড চলাকালিন ফায়ার সার্ভিসের কোন ইউনিট বা আইন সংস্থার প্রতিনিধি তখন ঘটনা স্থলে উপস্থিত ছিলনা কিন্তু এলাকাবাসির দৃঢ় প্রচেষ্টায় প্রায় ২ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় এবং কিছুক্ষন ফায়ার সার্ভিস ও পুলিশ পরিদর্শক সেখানে উপস্থিত হয়ে প্রাথমিক কার্যক্রম চালিয়ে যায়। এলাকার লােকজন ও সংবাদ প্রতিনিধিরা ফায়ার সার্ভিস কর্মকর্তাকে বিলম্বতার বিষয় জিজ্ঞাসা করলে তিনি রাস্তার দূর্ভোগের বিষয় জানান এবং থানার পরিদর্শক এস.আই.শহিদুল কর্মব্যস্ততার বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান। অগ্নি নির্বাপক কর্মকর্তা ও পুলিশ পরিদর্শকের প্রাথমিক ধারনা অবগত করেন যে-মােটর বাইক সার্ভেসিং চলাকালিন অসাবধানতা বশত পেট্রোল ভর্তি বাইকের ট্যাঙ্কির পাশে ধুমপান/গ্যাস ওয়েল্ডিং কাজের জন্য দূর্ঘটনা জনক অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তার এই রুপ ব্যক্তব্য  কারনে এলাকাবাসি ও সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হয়ে পুলিশ পরিদর্শক পরিস্থিতি সামলাতে বিষয়টি দ্রুত সুষ্ঠ তদন্তের মাধ্যমে অগ্নিকান্ডের উৎপত্তির বাস্তবতা  উদঘাটন  ও কোন ব্যক্তি/জনগােষ্টির অপরাধের সম্পৃত্বতা পাওয়া গেলে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন

ads
ads
ads

Our Facebook Page

↑